এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, ফ্যাসিস্টের দোসর: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান,

লেখক: কবির সুবাহান
প্রকাশ: ২ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে জাতীয় সংসদে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা সাধারণ শিক্ষার্থী নন; বরং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মাঠে নেমেছেন।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, এরা ফ্যাসিস্টদের দোসর। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এরা মাঠে নেমেছে।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং লাঠিচার্জের ঘটনাও ঘটেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সরকারপক্ষ আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করলেও, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি শিক্ষাব্যবস্থা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বলে উল্লেখ করা,