জাতির পিতা বঙ্গবন্ধু,ও মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই জব্দ, ৫৫ জনের নামে মামলা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

নিউজ ডেস্ক ::মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এর আগে একই ঘটনায় আটক দুই আওয়ামী লীগ নেতাকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইসহ গ্রেপ্তার দেখানো হয়।

রোববার (১৭ আগস্ট) সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার দুপুরে এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে জেলার সিরাজদীখান থানায় এ মামলা দায়ের করেন। মামলাটিতে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে,তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ও কাঁঠালতলী গ্রামে অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তারা হলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার ও জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ঢালী। এ সময় তাদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতবর্ষের স্বাধীনতার ইতহাস নিয়ে লেখা বেশ কয়েকটি বই ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ১০টি পোস্টার উদ্ধার করা হয়। বইগুলোর মধ্যে রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের লেখা ‘ভারতবর্ষের স্বাধীনতা: ঘটনাবহুল ইতিহাস’, মো. আজিজ মাহমুদের লেখা ‘মুজিব ইজ এ গ্রেটম্যান’, রুহুল আমিন বাবুলের লেখা ‘ছোটদের শেখ মুজিব’ ও আসাদুজ্জামান খান কামালের লেখা ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’। বই জব্দের বিষয়ে ওসি বলেন, এই উপদেষ্টা সরকার ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেছেন, তাদের ব্যবহৃত এসব বই ও পোস্টার নিষিদ্ধ আমরা যে সরকার যায় তাদের কথা মতো কাজ করি।