আওয়ামী যুবলীগের ১২ দফা দাবি উত্থাপন,

লেখক: সুবির দে,
প্রকাশ: ১ সপ্তাহ আগে

দিনপত্র ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ১২ দফা দাবি উত্থাপন করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব দাবি জনস্বার্থ ও রাষ্ট্রের স্থিতিশীলতার সঙ্গে সম্পৃক্ত।
প্রকাশিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়গুলোর বিচার কার্যক্রম দ্রুত বন্ধ করা, রাজনৈতিক কর্মকাণ্ডে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত করা।
এছাড়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সংগঠনটি আরও দাবি করেছে, সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।
অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা আনতে জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
যুবলীগ নেতারা জানান, এসব দাবি বাস্তবায়িত হলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে,