ভারতের হিন্দুস্থান সমাচারের প্রতিনিধি পরিচয়ে কিশোর কুমারের বিরুদ্ধে সরকারি দপ্তরে তদবির বাজির অভিযোগ,

লেখক: সুবির দে,
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: ভারতের হিন্দুস্থান সমাচার নামের একটি কথিত সংবাদ সংস্থার বাংলাদেশের প্রতিনিধি পরিচয়ে কিশোর কুমার সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদবীর ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন সময় নিজেকে ভারতের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থার (র’ বা RAW) সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে থাকেন এবং সেই পরিচয় ব্যবহার করে রাজনৈতিক পদ-পদবি, এমনকি সংসদ সদস্য (এমপি) মনোনয়ন কিংবা মন্ত্রী বানিয়ে দেওয়ার মতো প্রভাব খাটানোর কথা বলে থাকেন।

একাধিক সূত্র দাবি করেছে, বিগত আওয়ামীলীগ সরকার, ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বর্তমানে বিএনপির নেতৃত্বে সরকার সব সময়েই তিনি এই ধরনের তদবীরমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
“হিন্দুস্থান সমাচার নামে যে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি পরিচয় দেন, সেটির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভারতের সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, হিন্দুস্থান সমাচার নামে কোনো প্রতিষ্ঠান সরকারি নিবন্ধিত সংবাদ সংস্থা বা অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে স্পষ্টভাবে তালিকাভুক্ত আছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, কোনো ব্যক্তি যদি বিদেশি গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেন, তাহলে তা গুরুতর অপরাধের মধ্যে পড়তে পারে এবং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সংশ্লিষ্ট হতে পারে।
এই অভিযোগের বিষয়ে কিশোর কুমার সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরো বিষয়টি স্পষ্ট করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগগুলো সত্য হলে এটি শুধু প্রতারণাই নয়, বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিতও বহন করতে পারে।