সারাদেশে যুবলীগ নেতাকর্মীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাইনুল হোসেন খান নিখিল,

লেখক: সুমন আল মাহবুব,
প্রকাশ: ২ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: সারাদেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
​আজ এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
​বিবৃতিতে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে সারাদেশে যুবলীগের দেশপ্রেমিক নেতাকর্মীদের টার্গেট করে হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে। এই ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে যুবলীগের আদর্শিক সংগ্রামকে স্তব্ধ করা যাবে না।”
​তিনি অবিলম্বে এই সব হত্যাকাণ্ডের সাথে জড়িত সদ্ব্যর্থী ও অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সাথে দেশজুড়ে যুবলীগের সকল স্তরের নেতাকর্মীকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।