দিনপত্র ডেস্ক :: হাদী হত্যা মামলার মূল আসামি আটক হওয়ার পর থেকেই শিবিরের ছাত্রী শাখার নেত্রী জুমার ফেসবুক আইডি বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী হাদী হত্যা মামলার মূল আসামিকে ভারতে আটক করে। এ ঘটনার পরপরই জুমার ফেসবুক আইডি আর সক্রিয় দেখা যাচ্ছে না।
এ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার আশঙ্কায় আইডিটি বন্ধ করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সাখাওয়াত হোসেন নামে একজন ফেসবুকে এটি দাবি করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।