ভুয়া মামলায় আটক সেনা সদস্যদের নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে,

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক ::ভুয়া ও ভিত্তিহীন মামলায় আটক সেনা কর্মকর্তাদের নিঃশর্ত মুক্তির দাবী উঠেছে। সূত্রে জানা গেছে, অবৈধ ইউনুস সরকার ও স্বাধীনতা বিরোধীদের একটি অংশ অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া মামলা দিয়ে মানুষকে হয়রানি করে আসছিল। ধারাবাহিক প্রক্রিয়ায় কয়েকজন সেনা কর্মকর্তার নামে মিথ্যা অভিযোগ তুলে তাদের জেলে আটক করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রক্রিয়া সেনাবাহিনীর শৃঙ্খলা ও দেশের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে আহ্বান জানানো হয়েছে, অবিলম্বে আটক সেনা সদস্যদের নিঃশর্ত মুক্তি প্রদান করা হোক। সেনাবাহিনীর পক্ষ থেকেও এ দাবী সমর্থিত হয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে, তারেক রহমানের নেতৃত্বে সরকারের কাছে এই দাবী উপস্থাপন করা হয়েছে। তাদের মতে, ভুয়া মামলা ব্যবহার করে নিরীহ ও পেশাদার সেনা সদস্যদের হয়রানি করা অগ্রহণযোগ্য এবং দেশের আইন ও শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ।