শিশুদের টিকা ক্রয়ে অনিয়ম, হামে মৃত্যু নিয়ে উদ্বেগ: ড. ইউনূসদের বিরুদ্ধে দুদকে অভিযোগ,

লেখক: আমিনুল হক,
প্রকাশ: ৩ দিন আগে

দিনপত্র ডেস্ক::  হামসহ বিভিন্ন রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
সোমবার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন বিপ্লব কুমার দাশ ও সানাউল্লাহ নূরে সাগর।
আবেদনে অভিযোগ করা হয়, শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।
আবেদনকারীরা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দুদকের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।