“কে কী করলো, সেটা দেখার বিষয় আমার না, আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই” — পদত্যাগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মিলন,

লেখক: সুমন আল মাহবুব,
প্রকাশ: ১২ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই।”

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেব।”

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের একাংশ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও উত্থাপন করেছে।

তবে পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে শিক্ষামন্ত্রী সংসদে বক্তব্য দেওয়ার কথা উল্লেখ করেন তিনি বলেন কে কী করলো এইটা দেখার বিষয় আমার না ,আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই,পদত্যাগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মিলন বক্তব্য,