ভোটের হার নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ বিতর্কে নির্বাচন কমিশন

লেখক: সুবির দে,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: সকাল ১১টায় সারাদেশে ১৪% ভোট কাস্টের তথ্য এবং মাত্র এক ঘণ্টা পর ১২টায় ৩২% ভোটের ঘোষণা ঘিরে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এ দুই ঘোষণার মধ্যে অস্বাভাবিক ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

সমালোচকদের অভিযোগ, এত স্বল্প সময়ে প্রায় দ্বিগুণের বেশি ভোট বৃদ্ধির ব্যাখ্যা স্পষ্ট নয়। কেউ কেউ এটিকে সম্ভাব্য “ভোট ইঞ্জিনিয়ারিং” বা পরিসংখ্যানগত অসঙ্গতির ইঙ্গিত বলেও উল্লেখ করছেন। তাদের দাবি, কমিশনের উচিত ছিল সময়ভিত্তিক কেন্দ্রসংখ্যা, তথ্য সংগ্রহের পদ্ধতি ও আপডেটের ধাপ বিস্তারিতভাবে প্রকাশ করা।

এদিকে নির্বাচন কমিশন বলছে, বিভিন্ন সময় কেন্দ্রভিত্তিক তথ্য হালনাগাদ হওয়ায় এমন পার্থক্য দেখা দিতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন, স্বচ্ছ ব্যাখ্যা না এলে এই অসঙ্গতি কমিশনের নিরপেক্ষতা নিয়ে আরও বিতর্ক তৈরি করবে।