সাংবাদিকদের মুখোমুখি হননি ড.ইউনূস

লেখক: সুবির দে,
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক রিপোর্ট
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেড় বছরে একবারও সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হননি প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুস। তার পক্ষে ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যা নিয়ে সাংবাদিক মহলে সৃষ্টি করে অসন্তোষ।

প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, আন্তর্জাতিক চর্চা অনুযায়ী উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধানরা সাধারণত প্রেস উইংয়ের মাধ্যমেই যোগাযোগ রাখেন। তবে সমালোচকদের প্রশ্ন, সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ না থাকলে জবাবদিহি কতটা নিশ্চিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিভিন্ন অনুষ্ঠান কভার করতে পুলিশের বিশেষ শাখার যাচাই শেষে সীমিতসংখ্যক সাংবাদিককে পাস দেওয়া হয়। শতাধিক সাংবাদিক উপস্থিত থাকলেও কেউই সরাসরি প্রশ্ন করার সুযোগ পাননি। দায়িত্ব ছাড়ার আগে তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন কি না, সে বিষয়েও স্পষ্ট প্রতিশ্রুতি মেলেনি।

দীর্ঘ সময় ধরে ব্রিফিং কভার করা একাধিক সাংবাদিক বলছেন, অন্তত একদিন সরাসরি মতবিনিময়ের সুযোগ না পাওয়া গণমাধ্যমের জন্য হতাশাজনক।